কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আবারো মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতহয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টাসের শিক্ষার্থী মাসুম মোন্নাফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সাদ্দাম হোসেন, ইংরেজি বিভাগের গোলাম মোর্শেদ, অর্থনীতি বিভাগের আমিনুল ইসলাম, আইন বিভাগের শফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের মিঠু, সমাজবিজ্ঞান বিভাগের ইমরান, পুপুলেশন সায়েন্স বিভাগের হৃদয় খান প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। কিন্তু তারা চাকুরীর অভাবে বিদেশ চলে যাচ্ছে। নিজেদের মেধার মূল্যায়ননা থাকলেতারা দেশে থাকবে কেনো? এতে করে দেশ মেধাবীশূন্য হচ্ছে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোটায় যোগ্য প্রার্থী না পেলেশূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণ করা।

মানববন্ধন শেষে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে মৌনমিছিল করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: