বাকৃবিতে কম্পাস নাট্য সম্প্রদায়ের নয়া কমিটি: সভাপতি দেবাশীষ, সম্পাদক কোকিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘নাটক হোক সমাজ পরিবর্তনের সূতীক্ষ্ণ হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কম্পাস নাট্য সম্প্রদায়ের ২০১৮-১৯ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ রায়কে সভাপতি এবং পশু বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী কোকিল চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শিক্ষক ক্যান্টিনে এক সাধারণ সভায় ২৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়।
এছাড়া কমিটিতে সভাপতি মন্ডলীয় সদস্য হিসেবে প্রফেসর ড. খান মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. গোলাম ফারুক মানিক এবং প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন মনোনীত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সাধারণ সম্পাদক নাঈমুর রহমান জয় ও তাহমিদুর রহমান (মোমিন), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, প্রযোজনা সম্পাদক মো. মাহবুব আলম, সহ প্রযোজনা সম্পাদক মেফতাহে জান্নাত হিয়া, অর্থ সম্পাদক শাহরিন ইসলাম রোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাসনিম পূর্বা এবং দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম।
এছাড়াও কমিটিতে ৯ জনকে সাধারণ সদস্য হিসেবে মনোনীত করা হয়।

