বাকৃবিতে ইউএসএইডসের নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ খাদ্য প্রস্তুত, রান্না এবং পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুর ২টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রায় ৭০জন হোটেল মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইউএসএইডস’র ফিড দ্যা ফিউচার এর ‘বাংলাদেশে মাছ ও মুরগির খাদ্য ভ্যালুর নিরাপত্তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের দেশের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক ড. মদন এম. দে। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে. এইচ. এম নাজমুল হুসাইন নাজির, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম। এ সময় মূল বক্তব্য পাঠ করেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।
ড. তানভীর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই খাদ্যে জীবাণু আসে। অসাবধানতাবশত খাদ্যপণ্যে জীবাণুর সংক্রমণ ঘটার সুযোগ রয়েছে। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যেতে বিভিন্ন ধাপে রয়েছে খাদ্য দূষণের ঝুঁকি । নিরাপদ খাদ্য এর পাঁচটি চাবিকাঠি যার মধ্যে পরিচ্ছন্নতা, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা, সঠিকভাবে রান্না, নিরাপদ তাপমাত্রাসহ নিরাপদ পানি ও খাদ্যর গুরুত্ব অপরিসীম।
ড. সাইদুর রহমান বলেন, যে খাবার আপনি নিজের পরিবারকে খাওয়াতে চান না সেই খাবারটা বিশ্ববিদ্যালয়ের বা কাউকে খাওয়াবেন না। খাবার তৈরি ও পরিবেশনকারীদের অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। উল্লেখ্য, হোটেল মালিক ও কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সচেনতা তৈরির লক্ষ্যে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফুসকা, ফাস্টফুড ও খাবার হোটেল মালিক, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়, চূড়খাই, সুতিয়াখালী এবং মুক্তাগাছা থেকে প্রায় ৭০জন উপস্থিত ছিলেন।

