রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ড
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
শিক্ষার্থীরা জানায়, সকালে কলেজের দ্বিতীয় ভবনে চতুর্থ তলায় বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে কয়েকটি কম্পউটারের আগুন লেগে যায়। এতে কম্পিউটারসহ আসবাসপত্র পুড়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহীনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির চতুর্থ তলায় ক্লাস চালাকালীন সময়ে বিদ্যুতিক সর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুন দেখে শিক্ষার্থীরা হুড়াহুড়ি করে ভবন থেকে নিচে নেমে আসে।
পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

