বানভাসি মানুষের পাশে জাপান প্রবাসী বাংলাদেশী কৃষিবিদ

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন জাপান প্রবাসী বাংলাদেশী কৃষিবিদরা। তাদের সহযোগিতায় দিনাজপুর ও জয়পুরহাটে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৮ আগষ্ট দিনাজপুরের মাধবপুর, মণ্ডলপুরে ৫০ টি পরিবারকে নগদ এক হাজার টাকা এবং  জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রামে ১২০ টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও আধা কেজি করে তেল প্রদান করা হয়।

ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহ ও বিতরণের উদ্যোক্তা জাপানের টোকিওতে বসবাসরত পিএইচডি গবেষক ডা. মো. আব্দুল ওয়ারেছ ও ড. মোঃ হাসনাত রহমান বলেন, ’সামাজিক দায়বধ্যতা থেকেই নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানো’।

দাতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ড. হাসনাত, দেলোয়ার, ড. গাজি, জেনিন, ফারুক, নেহাল, ওয়ারেছ, রবি, নাদিম, শাহিন, তুহিন, বিমল, ফেরী, ইমাম, তানি, নাফসুন, ড. লুতফর, মহিউদ্দিন, ড. অনিমেষ, আনোয়ারজাই, কেয়া, নজরুল, ইউসুফ, তাজুল। এছাড়াও, জাপানের বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সাইতামা ইউনিভার্সিটি (BASU) এর সদস্যরা অর্থ সংগ্রহ করেন।

 

 

  •  
  •  
  •  
  •  

Tags: