ইয়েমেনি শিশুদের ওপর হামলা যুদ্ধাপরাধ: হিউম্যান রাইটস ওয়াচ
অনলাইন ডেস্কঃ
গত জুন মাসে ইয়েমেনে সৌদি আরব এর নেতৃত্বাধীন আরব জোটের বেশ কয়েক দফা কয়েকটি বিমান হামলার কারনে বেশ কিছু শিশু নিহত ও গুরুতর আহত হওয়ার বর্বরতম ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সংস্থাটি গত সোমবার এক প্রতিবেদনে এটি উল্লেখ করেছে বলে জানা যায়।
নিউ ইয়র্কের ওই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) জানিয়েছে, ‘চারটি বসতবাড়ি এবং একটি দোকানের ওপর কয়েক দফায় ভয়াবহ বিমান হামলাগুলো চালানো হয়েছিল। এমন একটি বোমা হামলার ঘটনায় একই পরিবারের ১৪ জন মারা যায়।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে যুদ্ধে শিশুদের হত্যার দায়ে ‘লজ্জার তালিকায়’ সৌদি জোটকে আবার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এক বছর আগে একটি তদন্ত রিপোর্ট শেষে ইয়েমেনে বর্বরোচিত বিমান হামলায় নিহতদের বেশির ভাগ শিশু হওয়ায় এই জোটকে কালো তালিকাভুক্ত করেছিল।
মানবাধিকার কাউন্সিলে ৪৭ সদস্যের এক দেশ সৌদি আরব, যেখানে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় বলে আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত কমিশনের রিপোর্টে বার বার উঠে এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর ব্যাপাক সমালোচনা সত্ত্বেও গত বছরের অক্টোবরে তারা আবার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। মানবাধিকার গোষ্ঠীগুলো এর তীব্র নিন্দা জানায়।
সূত্র : এএফপি।


