মোবারকগঞ্জ সুগারমিলে টেন্ডারে দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:
দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলে আবারও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, মোবারকগঞ্জ সুগারমিলে হাইপ্রেসার জয়েন্ট সীট মালামাল ক্রয়ের জন্য সম্প্রতি টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে মেসার্স কাব্য এন্টার প্রাইজ, এফ রহমান এন্টার প্রাইজ, ঢাকা, ইমন এন্টার প্রাইজসহ ৪ জন টেন্ডার ড্রপ করে। কাব্য এন্টার প্রাইজ টেন্ডারে মালামালের কেজি প্রতি দর দেয় ১০৫০ টাকা, এফ রহমান দেয় ১০৯৩ টাকা, ইমন এন্টার প্রাইজ দেয় ১১০০ টাকা।

উল্লেখিত ৪ জনের মধ্যে কাব্য এন্টার প্রাইজ সর্বনিম্ন দর দিলেও তাকে কাজটি দেয়া হচ্ছে না বলে ওই প্রতিষ্ঠানের প্রোপাইটার রহমত আলী মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। সুগারমিলের উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মাহমুদুল হাসান প্রভাবিত হয়ে টেন্ডারের সর্বনিম্ন দরদাতাকে কাজটি না দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানকে দেয়ার পায়তারা করছেন।

এ ব্যাপারে সুগারমিলের উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে আপনি জিএম (প্রশাসন) এর সাথে কথা বলেন।

টেন্ডারের ব্যাপারে জিএম (প্রশাসন) মানোয়ার হোসেন জানান, নমুনা অনুযায়ি কাজটি দেয়া হয়েছে। নমুনা যাদের ঠিক না, তাদের রেট যদি কমও থাকে, সেটা গন্য করা হয়নি। নমুনার সাথে যাদের মিল আছে, তাদেরকে গ্রহণ করা হয়েছে। টেন্ডার অনিয়নের কোন অভিযোগের কাগজপত্র তিনি পাননি। এটা সঠিক নয় বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •