নলডাঙ্গায় আদম ব্যাপারী আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় শফিকুল ইসলাম লালু (৪০) নামের এবং আদম ব্যাপারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সমসখলসি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক লালু সমস খলসি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। এঘটনায় নলডাঙ্গা থানায় বিদেশী পাঠানোর নাম করে প্রতারনা এবং টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আটক লালু বিভিন্ন দেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ এবং মানবপ্রচারর করে আসছিল। শুক্রবার বিকেল ৫টার দিকে সমসখলসি গ্রামের লোকজন লালুকে মারপিট করে বেধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লালুকে থানায় নিয়ে আসে। রাত ৮টার দিকে লালুর প্রতারনার শিকার ১৫ থেকে ১৬জন মানুষ বাদী কে লালুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

ওসি আরো জানান, এরআগের বিদেশী পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগ ছিল লালুর বিরুদ্ধে।

  •  
  •  
  •  
  •