রাজধানীতে গাড়ি চুরি চক্রের ৬ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ী চুরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে ঢাকা মমহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ৬টি কার ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি`র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

