ঢাকা মেডিকেলে জোড়া লাগানো শিশু ফেলে গেলেন স্বজনরা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জোড়া লাগানো শিশুকে ফেলে রেখে গেছে তার স্বজনরা। দুই মাথা, চার হাত ও দুই পায়ের ওই ছেলে শিশুটি বর্তমানে সুস্থ আছে। শিশুটি সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে আছে।
ঢামেকের উপ-পরিচালক খাজা আবদুল গফুর জানান, চিকিৎসার জন্য শুক্রবার রাতে জোড়া লাগানো ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর ২০৫ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ফেলে রেখে তার স্বজনরা চলে যায়।
শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। পরীক্ষা-নীরিক্ষার পর তার শারিরীক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।

