সিংড়ায় ৬ দিন পর পুকুর থেকে শিশুর গলিত লাশ উদ্ধার
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিখোঁজের ৬ দিন পর বাড়ীর পাশের একটি পুকুর থেকে শিকারুল ইসলাম নামের তিন বছরের এক শিশুর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার পার সিংড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিকারুল ইসলাম একই এলাকার শাকিলুর রহমানের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর আলম ও নিহতের পরিবার জানান,গত ১৯ অক্টোবর সকালে বাড়ীর পাশে খেলা করছিল শিকারুল ইসলাম। খেলার কোন এক সময় সে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
আজ বেলা পৌনে ১১টার দিকে বাড়ীর পাশে পুকুর থেকে দুগন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলিত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে। তবে এঘটনায় থানায় কোন অভিযোগ করেনি শিশুটির পরিবার।

