গাইবান্ধায় এসকেএস হাসপাতালের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ‘এসকেএস হাসপাতালে’র উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের সার্কুলার রোডস্থ মাস্টারপাড়ায় ফলোক উন্মোচন এবং বেলুন উড়িয়ে হাসপাতালের উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহম্মদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সমাজসেবা উপ-পরিচালক আকরাম হোসেন, ড. আবু হানিফ, এসকেএস হাসপাতালের পরিচালক ড. আকতার আলম ডন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজ ফারুক।

উল্লে¬খ্য, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ৬ কোটি টাকা ব্যয়ে এ অত্যাধুনিক হাসপাতালটি গড়ে তোলা হয়। ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে জেনারেল বেড ও শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, দুটি অত্যাধুনিক ও সমৃদ্ধ অপারেশন থিয়েটার, একটি চক্ষু অপারেশন থিয়েটার এবং রোগীদের সুবিধার্থে লিফট সুবিধাসহ দুটি সার্বক্ষনিক এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে।

এছাড়া পিকেএসএফ’র সহযোগিতায় আইসিইইউ ব্যবস্থা চালু করার উদ্যোগ এ হাসপাতালে নেয়া হয়েছে। এ হাসপাতালে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য এবং গাইনোলজিক্যাল চিকিৎসা সেবার পাশাপাশি প্যাথলজিক্যাল পরীক্ষাসহ অত্যাধুনিক ডিজিটাল মেশিনে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা এবং অভ্যন্তরীন মেডিসিন ও ফার্মেসী সুবিধাও রয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: