বৈশাখী টিভি ও দৈনিক সংবাদের সাংবাদিক স্বপন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

নাটোর প্রতিনিধি:

বৈশাখী টিভি ও দৈনিক সংবাদের নাটোর প্রতিনিধি, নাটোর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও নাটোর জজ কোর্টের আইনজীবী স্বপন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার প্রয়াত স্বপন দাসের বাসায় শ্রাদ্ধ অনুষ্ঠানে তার সহকর্মি সাংবাদিক ও আইনজীবিরা ছাড়াও বিভিন্ন পেশার লোকজন এবং তার আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক দুলাল সরকার, নাটোর আইনজীবি সমিতির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারভেজ, সাংবাদিক ইসাহাক আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংাদিকবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে তিনি ১৩ নভেম্বর রবিবার ভোর ৪-২০ মিনিটে শহরের উত্তর পটুয়াপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। স্বপন দাস দীর্ঘদিন ধরে দৈনিক সংবাদে এবং বৈশাখী টিভির প্রতিষ্ঠা লগ্ন থেকে নাটোর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ স্থানীয় দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে সাংবাদিক স্বপন দাস উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হলে গত সপ্তাহে তাকে বাসায় আনা হয়। রোববার ভোড়ে তার রক্তচাপ আরো বৃদ্ধি পেলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে দুুপরে বড় হরিশপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

  •  
  •  
  •  
  •