আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন দেওয়ানবাগী পীর

নিজস্ব প্রতিবেদক:
দেওয়ানবাগী পীর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুর রহমান শুভ জানান, নিউমোনিয়া নিয়ে গত ৫ ফেব্রুয়ারি দেওয়ানবাগী পীর হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসক নাজমুল আলমের তত্ত্বাবধানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রাব্বানী জানান, শুনেছি উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  •  
  •  
  •  
  •