তানোরে ভিজিডি’র চাল বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : 

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের দরিদ্র নারীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। সরকারের দেয়া এই চাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

এতে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ও ইউপি সচিব মিনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি লূৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জাইদুর রহমান, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

সভায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ও সংরক্ষিত সদস্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকারভোগীদের উপস্থিতিতে অতি দরিদ্র ৪০০ জন নারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

  •  
  •  
  •  
  •