মৌলভীবাজারের জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি
মৌলভীবাজার থেকে সংবাদদাতা:
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা ও সদর উপজেলার নাসিরপুর গ্রামের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ।
মৌলভীবাজারের ডিসি তোফায়েল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ২৮ মার্চ মঙ্গলবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
২৯ মার্চ বুধবার সকাল থেকে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এ ছাড়া দুটি আস্তানাতে গোলাগুলিও চলছে।
জানা গেছে, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলকায় তিনতলা ও খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের যে একতলা বাড়িটি আইন শৃঙ্খলাবাহিনী মঙ্গলবার রাত থেকে ঘিরে রেখেছে, সে দুটি বাড়ির মালিক লন্ডন প্রাবাসী সাইফুর রহমান।

