তানোরে মাদক সেবনের দায়ে আটক ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোরে মাদক সেবনের অপরাধে মাহাবুব আলী (৩২) নামে একজনকে পুলিশ আটক করেছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাঁর বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক মাহবুবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম। এর আগে শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়।

জানা যায়, জেলার মোহনপুর উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাহাবুব আলী শনিবার তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় মাদক সেবন করছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

  •  
  •  
  •  
  •