রাশেক রহমানের সাফাই গাইতে ক্রিকেটার সাকিবকে ভাড়া
রংপুর প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এমপি আশেকুর রহমানের পুত্র রাশেক রহমানের পক্ষে সাফাই গাইতে বিশ্বসেরা অলরাউন্ডারকে ভাড়া করে নিয়ে গিয়েছিলের বেগম রোকয়া বিশ্ববিদ্যালয় রংপুর এ।
বুধবার সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ১নং মাঠে বানানো মঞ্চে আসেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসার পরপরই দর্শকদের বিশৃঙ্খলা আর এলোমেলো অবস্থানের কারণে অনুষ্ঠান শুরু হতে এক ঘন্টা সময় লাগে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সাকিব আল হাসান ক্রিকেট নিয়ে দু-চারটি কথা বলেই রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী রাশেক রহমানের জন্য দোয়া চেয়ে তার পক্ষে সাফাই গাওয়া শুরু করেন। এসময় সাকিব আল হাসান বলেন, রাশেক রহমান কথা দিয়ে কথা রাখে। তাই তাকে আমার ভাল লাগে। তিনি আপনাদের দোয়া প্রার্থী, আপনারা যদি তার সাথে থাকেন আশা করি রংপুরকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’ এসময় রাশেক রহমানের সাথে তার অনেক দিনের পরিচয় সখ্যতা বলে বক্তব্যে জানান।
এদিকে সাকিবের বক্তব্যে ও তোষামোদিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ঘিরে সমালাচনার ঝড় বইছে বিভিণ্ন মহলে। বাংলাদেশ ক্রিকেট তারকাকে দিয়ে এভাবে কৌশলে নির্বাচনী প্রচারণারই একটি অংশ বলে অনেকেই মনে করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাশেক রহমান রংপুরকে যোগ্য নেতৃত্বের অভাব উল্লেখ্য করে বলেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে রংপুরকে মডেল সিটিতে পরিণত করবো। এসময় তিনি রংপুরে আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণেরও কথা বলেন। যদিও মিঠাপুকুরে রাশেক রহমান টাকা নিয়ে চাকুরি দেওয়া ছাড়া জনকল্যানে কোন উন্নয়নমুলক কাজ করতে পারেনি এখনও।
উল্লেখ্য যে রাশেক রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে শোকজ করেছিল আওয়ামী লীগ।

