হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!

mugda

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসিব ইকবাল করোনা আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু জানি না। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।

ঘটনাস্থল থেকে মুগদা থানার উপ-পরিদর্শক এসআই) শরিফুল ইসলাম বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  •  
  •  
  •  
  •