দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া
নিউজ ডেস্কঃ দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার জন্য শনিবার দুপুরে তার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে।
রবিবার (২৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত, শারীরিক অবস্থাও ভালো।
গত ১১ এপ্রিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে সময় থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। করোনাভাইরাসের চিকিৎসার পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও। গত ১৪ দিনে করোনা উপসর্গের মধ্যে কয়েক দিন জ্বর ও দুর্বলতা ছাড়া বড় ধরনের কোনো লক্ষণ তাঁর দেখা যায়নি। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

