কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার: ত্রাণ প্রতিমন্ত্রী

ENAM

নিউজ ডেস্কঃ করোনার বিদ্যমান পরিস্থিতিতে কোনো মধ্যবিত্ত খাদ্য সংকটে থাকলে ৩৩৩ নম্বরে কল দিলেই পৌঁছে যাবে খাদ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রোববার (২৫ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, গত বছরের তুলনায় মজুত এবার কম, তারপরও ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না।

এদিকে ত্রাণ সচিব মো. মোহসীন জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প কারখানা খোলা থাকাতে গত বছরের তুলনায় এবার কম সংখ্যক মানুষ কর্মহীন হয়েছে।

  •  
  •  
  •  
  •