খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে
নিউজ ডেস্কঃ দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।
এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হবে।
এর আগে গত শনিবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
উল্লেখ্য গত ১১ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হন। করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় বেগম জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

