ভারতকে ‘রেমডেসিভির’ দিচ্ছে বাংলাদেশ

bangladesh-india-276201

নিউজ ডেস্কঃ করোনায় ভয়াবহ বিপর্যের মুখে ভারত। এমন ভয়ংকর অবস্থার মধ্যে করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডিসিভিরের জন্য বাংলাদেশের দারস্থ হয়েছে ভারত।

তাই কোভিড মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণায় ধন্যবাদ জানিয়েছে ভারত।

জানা গেছে, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানিয়েছে, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে আশা প্রকাশ করা হয়েছে।

ভারতে করোনা অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

  •  
  •  
  •  
  •