করোনা আক্রান্ত খালেদার শ্বাসকষ্ট বেড়েছে, সিসিইউতে স্থানান্তর
নিউজ ডেস্কঃ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাকে সিসিইউতে নেওয়া হয়।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্বসকষ্টের সমস্যায় আজ দুপুর ২টায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পর সেখানে এক থেকে দুদিন রাখার কথা বলেছিলেন তাঁর চিকিৎসকেরা। এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল।
২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবার করোনা পজিটিভ শনাক্ত হয়। কিন্তু তাঁর চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়ার করোনোর কোনো উপসর্গ নেই। তাই তাঁকে হাসপাতালের নন-কোভিড জোনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

