কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
নিউজ ডেস্কঃ
সংখ্যালঘু পরিবারের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে কুলিয়ারচরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। পরববর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এই মামলার সুরাহা হবে বলে আশাবাদী তিনি।

