ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

নিউজ ডেস্কঃ গতকাল (১৭ জুন) ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে থেকে চার কোটি টাকা উধাও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঐ শাখার নিরীক্ষা কর্মকর্তারা গতকাল নিরীক্ষন করতে এসে এ ঘটনা দেখেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই ক্যাশ ইনচার্জসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই টাকার কোনো হিসেব তারা দেখাতে পারেননি।

যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন,দায়িত্বরত ক্যাশিয়ার রিফাত ও ইমরান নামের অপর একজন। শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে দুদকের পক্ষ থেকে মামলা দায়ের হতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,