নিজেই বাড়ি ফিরেছেন আবু ত্ব-হা !

নিউজ ডেস্ক:

নিজেই রংপুরের বাসায় ফিরেছেন নিখোঁজ আলোচিত ইসলামি স্কলার ও সুবক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। আধাঘন্টা আগে তিনি নিজেই তার বাসাতে ফেরত আসেন।

এ ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,আবু ত্ব-হা শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে মিডিয়ার সামনে তিনি যেতে চাচ্ছেন না। তবে তিনি এই ৮ দিন কিভাবে কোথায় ছিলেন এই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায় নি।

খবর পাওয়ার মাত্রই সবুজ বাংলাদেশের পাঠকের সামনে বিষয়টি সর্বোপরি তুলে ধরা হবে।

  •  
  •  
  •  
  •