লকডাউন অমান্য করায় ৩ লাখ টাকা জরিমানা ঢাকায়
নিউজ ডেস্ক:
লকডাউন অমান্য করায় ঢাকা মহানগরে ২৪৯ জন আটক; ২২২ গাড়িকে ৩ লাখ টাকা জরিমানা
এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

