রাজধানীতে জাল টাকা ও ইয়াবাসহ আটক ৪
নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল টাকা ও ইয়াবাসহ হাসপাতালে দালাল চক্রের অন্যতম হোতা প্রতারক মামুনসহ চারজনকে আটক করেছে র্যাব।
বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল টাকা ও ইয়াবাসহ হাসপাতাল দালাল চক্রের অন্যতম হোতা প্রতারক মামুনসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

