সেতুর বদলে এবার টানেল হবে

নিউজ ডেস্কঃ দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছিল সরকার। এরইমধ্যে এই অবস্থান থেকে সরে আসছে ক্ষমতাসীনরা। নদীর নাব্য ধরে রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া টানেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য দেন।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি।

সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নদীর নাব্য ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে।

এসময় মন্ত্রী সড়ক নিয়ে বলেন, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, মজবুত করতে হবে। পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি।

  •  
  •  
  •  
  •  

Tags: