শপথ বাক্য পাঠ করলেন হাইকোর্টের ৯ বিচারপতি

নিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পাওয়া নয় বিচারপতি শপথ নিয়েছেন।

গতকাল সোমবার অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী নিয়োগ পেয়েছিলেন নয় বিচারপতি। রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে নয়জনকে শপথবাক্য পাঠ করান।

স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

উল্লেখ্য যে,২০১৯ সালের ২০ অক্টোবর এই নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। পরদিন ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

  •  
  •  
  •  
  •