ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে আগুন
নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হলের প্রদীপ্ত বিল্ডিংয়ের ১০ তলার একটি রুমে প্রথমে আগুন লাগে। পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে।
ছাত্রীদের এই হলের প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, হলের ১০ তলার একটি কক্ষে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । আমাদের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

