ভোগান্তি নিরসনে চালু ঢাকা নগর পরিবহন

নিউজ ডেস্ক:

সড়কে ভোগান্তি নিরসন ও শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ঢাকা নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে আপাতত ঘাটারচর-কাঁচপুর রোডে এই সেবা চালু হলো।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা নগর পরিবহন বাস রুট পাইলটিংয়ের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে সচিবালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। সেখানে থেকে রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি। আমার উপস্থিতিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি এই সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু করছে।

প্রাথমিকভাবে ৫০টি বাস এই রুটে চলবে। পরে ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৩ সালের মধ্যে পুরো ঢাকা শহরেই এই সেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।

  •  
  •  
  •  
  •