গফরগাঁও এ বাঁশঝাড় থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আজ বুধবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মারুফা ত্রিশাল উপজেলার রায়েরবাজার আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর ওসি ফারুক আহমেদ জানান, ওই মাদ্রাসাছাত্রী গতকাল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। আজ বুধবার ফজরের নামাজের আগে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

  •  
  •  
  •  
  •