সিরাজগঞ্জে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ায় বিএনপি-আ.লীগের সংঘর্ষ

নিউজ ডেস্ক:

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড ও কলেজ রোড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষ চলে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ইসলামিয়া কলেজ মাঠে চলছে জেলা বিএনপির সমাবেশ। সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।”

  •  
  •  
  •  
  •