‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের এই বিশাল গরুটি দিনে এক মণ খাবার খায়

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাট কতটুকু জমবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে এসব দুশ্চিন্তা পাশ কাটিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আলোচনায় রয়েছে ‘ব্ল্যাক ডায়মন্ড’। এটি একটি কালো ষাঁড় গরু। যার দৈর্ঘ্য ৯ ফুটের বেশি। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। গরুটির ওজন ৩৬ মণ। এটি বেড়ে উঠেছে টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে। ব্রাহমা জাতের ষাঁড়ের সিমেন ব্যবহার করে কৃত্রিম প্রজননের মাধ্যমে […]

» Read more

৮৭টি জাপানি কোম্পানি সরকারি সহায়তায় চীন ছাড়ছে

নিউজ ডেস্কঃ পণ্য সরবরাহের শৃঙ্খলা সুরক্ষিত করতে এবং চীনে উৎপাদনশীলতার ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে নেওয়া সরকারি কর্মসূচির অংশ হিসেবে জাপানি কারখানাগুলোকে চীন থেকে সরিয়ে দেশে কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরিত করতে ৮৭টি কোম্পানিকে বিশাল অর্থ সহায়তা দিচ্ছে জাপান। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার জানায়, বেসরকারি ফেস মাস্ক প্রস্তুতকারী আইরিস ওহাইয়ামা ও শার্প করপোরেশনসহ মোট ৫৭টি কোম্পানি তাদের কারখানাগুলো জাপানে […]

» Read more

ধুমকেতুর দেখা আবার মিলবে ৬৮০০ বছর পর

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে শুক্রবার (১৭ জুলাই) দেখা মিলেছিলো বিরল ধূমকেতু নিওওয়াজের। এদিন সন্ধ্যায় ঢাকার দক্ষিণ মুগদাপাড়া থেকে ধূমকেতু নিওয়াজের ছবি তুলতে সক্ষম হন বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান’র সদস্য অরুণাভ ব্রুনো। জানা গেছে বুধবার (২২ জুলাই) পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে নিওওয়াজ, কিন্তু ক্রমে সূর্যের থেকে দূরে সরে যাওয়ার কারণে ধীরে ধীরে এর ঔজ্জ্বল্য কমে যাচ্ছে। এরপর সুদীর্ঘ ৬৮০০ […]

» Read more

সিরাজগঞ্জে খামারিরা গরু নিয়ে দুশ্চিন্তায়

নিউজ ডেস্কঃ ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জের ৯টি উপজেলায় কয়েক লাখ গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এতে কোরবানির চাহিদা পূরণ হয়েও উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অফিস। তবে মহামারি করোনাভাইরাসের প্রভাবে গো-খাদ্যের দাম বৃদ্ধিতে লোকসানের পাশাপাশি গরুর সঠিক দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে জেলার খামারি ও বিক্রেতারা। ধার-দেনায় বড় করা গরুগুলোকে বিক্রির চেষ্টা করছেন তারা। তবে লোকসান পুষিয়ে […]

» Read more

শাহেদের কুকীর্তি প্রকাশ হলো জাপানের পত্রিকাতেও

নিউজ ডেস্কঃ আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মো. শাহেদ টকশো, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙানো আর হাসপাতাল ব্যবসা করেই ওপরে উঠে আসেন। বিভিন্ন স্থানে সুবিধাজনক পরিচয় দিতেন শাহেদ করিম। কখনো তিনি নিজেকে আমলা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী-নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজেকেও প্রভাবশালী […]

» Read more

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্কঃ এবার একাদশ শ্রেণির ভর্তিতে কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে। এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তির কাজটি হবে। কোনো পরীক্ষা হবে না। এবারও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই ভর্তির […]

» Read more

ইতালিতে ১ বাংলাদেশি খুন ৬ বাংলাদেশির হাতে

নিউজ ডেস্কঃ ইতালিতে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলা জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার(১৮ জুলাই) রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সন্নিকটে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তর্কাতর্কির এক ফাঁকে ৬ বাংলাদেশি মিলে রশিদকে খুন করে। এর আগে মারাত্মক আহত অবস্থায় তাকে […]

» Read more

কোরবানির পশুর চাহিদা মেটাতে অন্য জেলা থেকে আনা হচ্ছে পশু

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। কিন্তু উল্টো পথে রয়েছে বরিশাল বিভাগ। এ চিত্র কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে। কোরবানির পশুর চাহিদা স্থানীয়ভাবে মেটাতে না পারার সমস্যাটি বর্তমানে স্থায়ী সংকটে পরিণত হয়েছে। বিভাগের জেলাগুলোয় ঈদুল আজহায় যে পরিমাণ পশুর চাহিদা থাকে তার তিন ভাগের একভাগ স্থানীয়ভাবে মেটানো সম্ভব হয়। চাহিদা মেটাতে এবারো সীমান্ত এলাকা থেকে […]

» Read more

মাস্কবিরোধী বিক্ষোভ লন্ডনে

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত হাইড পার্কে কয়েক শত অ্যাক্টিভিস্ট সরকার ঘোষিত লকডাউন ও মাস্কবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীদের হাতে ‘কোনো মাস্ক নয়’, ‘আমি মাস্ক পরবো না’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায় এ সময়। খবর ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের। মাস্কবিরোধী ওই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান শিল্পের এক কোটিপতি ব্যবসায়ী। যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় […]

» Read more

মঙ্গলবার ঢাকা ও রাজশাহী রুটে ফ্লাইট শুরু

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএস-বাংলা জানায়, প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও দুপুর […]

» Read more
1 184 185 186 187 188 811