ক্যানসার রোগীদের করোনা থেকে বাঁচাবে আইএমএম-১০১ বিশেষ ভ্যাকসিন

নিউজ ডেস্কঃ সংক্রমণ-প্রতিরোধী ক্ষমতা গড়ে তোলার জন্য বিশ্বে প্রথমবার ক্যানসার রোগীদের ওপর আএমএম-১০১ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল করছেন ওট্টাওয়া হাসপাতালের সার্জিকাল অনকোলিস্ট এবং ওট্টাওয়া ইউনিভার্সিটির গবেষক-অধ্যাপক ডক্টর রেবেকা আওয়ার। তার দাবি ভ্যাকসিনটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ক্যানসার রোগীদের কোভিড থেকে বাঁচাবে। মেডিকেল এক্সপ্রেসর প্রতিবেদন অনুসারে, ক্যানসারের রোগী যাদের কেমোথেরাপি চলছে তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। […]

» Read more

বাংলাদেশ আইএলও’র সহায়তা চায়

নিউজ ডেস্কঃ বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আসা শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ইস্যুতে আয়োজিত আইএলওর বৈশ্বিক সম্মেলনে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বক্তব্য দানকালে এ সহায়তা চান বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এর আগে বুধবার দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে আইএলও। ওই আয়োজনের প্রথম দিনে বক্তব্য দেন […]

» Read more

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন গ্রহণ করছেন

নিউজ ডেস্কঃ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সামাজিক মাধ্যমের এক পোস্টে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জানিয়েছেন যে, তিনি করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন গ্রহণ করছেন। বৃহস্পতিবারের ওই পোস্টে বোলসোনারো আরও জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্ক থাকলেও তিনি এর পক্ষে সাফাই গেয়েছেন। সম্প্রতি বোলসোনারোর শরীরে করোনার উপসর্গ দেখা দেয় এবং প্রবল জ্বরে ভুগছিলেন ৬৫ বছর বয়সী এই নেতা। […]

» Read more

শিথিলতা প্রত্যাহার শিশু খাদ্য আমদানিতে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারি পরবর্তী প্রভাব ও সংকট মোকাবিলায় শিশুদের খাদ্য নিশ্চিতে নবাজাতক ও শিশু খাদ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করেছিল সরকার। কিন্তু মঙ্গলবার (৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর বিজ্ঞপ্তি জারি করে এসব শিথিলতা প্রত্যাহার করেছে। এ বিষয়ে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. আওলাদ হোসেন  বলেন, শিশু খাদ্য সরবরাহ নিশ্চিতে […]

» Read more

শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ কথাটা গুজব শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম। ফলে চলতি বর্ষের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। এর মধ্যেই পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণের খবর বের হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের অটোপাস […]

» Read more

এই করোনায় মানুষের ভরসা হয়ে দাড়িয়েছে টেলিমেডিসিন

নিউজ ডেস্কঃ করোনাকালে মানুষের প্রধান সহায় হয়ে উঠেছে টেলিমেডিসিন। বিশেষজ্ঞরা বলছেন, মহামারির সময় চিকিৎসার সেরা বিকল্প টেলিমেডিসিন। করোনা রোগীরা হাসপাতালের চেয়ে বেশি সেবা পাচ্ছেন এই বিকল্প পন্থায়। মহামারির সময় চিকিৎসক ও রোগীর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে সংক্রমণভীতি। হাসপাতাল বা চিকিৎসকের চেম্বারে ঝুঁকি বেশি—এই বিবেচনায় রোগীরা এসব স্থানে যেতে চাচ্ছেন না। কিন্তু চিকিৎসা তাঁদের দরকার। অন্যদিকে উপযুক্ত পরিবেশ ও […]

» Read more

আরও ৩ টি লক্ষণ পাওয়া গেল করোনায়

নিউজ ডেস্কঃ জ্বর-সর্দি-মাথাব্যথা, শ্বাসকষ্ট এসব লক্ষণ ছাড়াও এ কয়েকদিনে আরো কয়েকটি নতুন লক্ষণের দেখা মিলেছে। বিশ্বজুড়ে অনেক করোনা রোগীর মধ্যেই নতুন এ লক্ষণগুলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ন্যাশনাল ডিজিজ (সিডিসি) করোনাভাইরাসের লক্ষণসমূহের তালিকায় তিনটি নতুন লক্ষণ যুক্ত করেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের সর্বাধিক পরিচিত লক্ষণগুলোর মধ্যে একটি হলো শুকনো কাশি হওয়া বা সর্দি লাগা। সর্বশেষ […]

» Read more

বুড়িগঙ্গায় লঞ্চে প্রাণহানির ঘটনায় ৩ দিনের রিমান্ডে লঞ্চ মালিক

নিউজ ডেস্কঃ রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, নৌ পুলিশের একটি দল মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে। […]

» Read more

২৪ ঘন্টায় আরো ৪১ জনের মৃত্যু নতুন শনাক্ত ৩৩৬০

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন […]

» Read more

করোনা টেস্ট কমায় বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

করোনা ডেস্কঃ সারা ‍বিশ্ব যেখানে টেস্টের সংখ্যা বাড়াচ্ছে সেখানে বাংলাদেশে গত এক সপ্তাহে এক লাফে করোনা টেস্টের সংখ্যা কমেছে গড়ে প্রায় বিশ শতাংশ। আইইডিসিআর বলছে, অযথা টেস্টকে নিরুৎসাহিত করায় গত সাত দিনে কমেছে করোনা টেস্টের সংখ্যা। নতুন পরিকল্পনায় কেবল উপসর্গ নিয়ে আসাদেরকেই পরীক্ষার আওতায় আনছেন তারা, নিরুৎসাহিত করা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। তার উপর ফি নির্ধারণেও কমেছে টেস্টের সংখ্যা। […]

» Read more
1 191 192 193 194 195 811