শেরপুরের সুগন্ধি চাল ‘তুলশীমালা’ চাষে আগ্রহ বাড়ছে

শেরপুর প্রতিনিধি: শত বছর আগ থেকেই শেরপুরের তুলশীমালা চালের জুড়ি মেলা ভার। তুলশীমালা শেরপুরের চাষিদের কাছে অমূল্য রত্ন। এই চাল দেখতে যেমন ছোট ও মিহি, এর রয়েছে বাহারি সুগন্ধ। তুলশীমালাকে জামাই আদুরি চালও বলা হয়। নতুন জামাই হলেই শ্বশুড় বাড়িতে অবধারিত রান্না হবে তুলশীমালার পোলাও, খিচুরি, পায়েস বা পিঠা। মোহ মোহ সুগন্ধ আশেপাশে জানান দিবে তুলশীমালা চালের রান্না হচ্ছে। আর […]

» Read more

সুনামগঞ্জে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ওই আইনের বড় কোনও পরিবর্তন না করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান […]

» Read more

চাষে আগ্রহ বেড়েছে, ১ মণ ভুট্টার দাম ৬০০ টাকা

নওগাঁয় জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রতিবছর বাড়ছে ভুট্টার আবাদ। গত পাঁচ বছরে জেলায় প্রায় ৩ হাজার ৮৪৫ হেক্টর জমিতে বেড়েছে ভুট্টার আবাদ। ধান, গম ও অন্যান্য ফসলের তুলনায় খরচ ও পরিশ্রম কম এবং দাম ভালো পাওয়ায় চাষিরা ভুট্টা আবাদে ঝুঁকেছেন। এ ছাড়া সরকারি প্রণোদনা ও সহযোগিতা দেওয়ায় প্রতিবছরই বাড়ছে ভুট্টার আবাদ। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাবেন এমনটাই আশা করছেন চাষিরা। […]

» Read more

আব্দুল হকের দিন বদল সবজি চাষে

ঝালকাঠি ডেস্ক: সবজি চাষে আব্দুল হকের দিন বদল হয়েছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান গ্রামের বাসিন্দা। আগে থেকেই এই অঞ্চলে বিভিন্ন প্রকারের সবজির চাষ হয়ে আসছে। চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। এদের মধ্যে একজন হলেন আব্দুল হক তালুকদার। আব্দুল হক বলেন, আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্যই মূলত সবজির চাষ করি। স্থানীয় বাজারে শীতকালীন […]

» Read more

বাকৃবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট সিদ্দিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নতুন হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সাবেক হল প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্চিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানের […]

» Read more

বাকৃবিতে দুই ছাত্রী হলে ছাত্রলীগের নয়া কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও বেগম রোকেয়া হলে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় ছাত্রলীগের নয়া হল কমিটি ঘোষণা করা হয়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এসময় তিনি হল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির […]

» Read more

বাকৃবি অফিসার পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২০ এর অভিষেক রবিবার (১লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামসুল আলম বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের […]

» Read more

বাকৃবিতে বিএসভিইআর এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) তিন দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাংস্কৃতিক উপকমিটি এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ভাষা শহীদের মাসে দেশাত্ববোধক গান দিয়ে সূচনা করা হয় অনুষ্ঠানটির। পরে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন শিক্ষক ও […]

» Read more

হিলি স্থলবন্দরে ভারতীয় আদার আমদানি বেড়েছে

দিনাজপুর প্রতিনিধি: দেশের অন্যতম স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আদার আমদানি বেড়েছে। সেই সঙ্গে হিলির খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা রোববার (১ মার্চ) কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। দাম কমার কারণ হিসেবে হিলি […]

» Read more

শঙ্খনদীর চরে পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের প্রতিনিধি: শঙ্খনদীর চরে পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও পেঁয়াজের ফলন ভাল হওয়ায় ব্যাপক সাফল্য পেয়েছেন চাষিরা। বর্তমান বাজারে পেঁয়াজের দাম ও চাহিদা থাকায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রামের শঙ্খনদীর চরাঞ্ছলের কৃষকেরা। জানা যায়, আগের মৌসুমগুলোতে শঙ্খনদীর দুই তীরের চরে বিভিন্ন ধরণের শাক-সবজির চাষ করা হতো। চলতি মৌসুমে বাজারে পেঁয়াজের ব্যাপক সংকট […]

» Read more
1 240 241 242 243 244 811