বাকৃবিতে উদ্ভাবকের খোঁজে হ্যাকাথন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাছাইকৃত জনগুরুত্বপূর্ণ ১০ টি সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকের খোঁজে ‘থিংক, হ্যাক, সলভ’ স্নোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হ্যাকাথন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাকৃবি কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগের […]

» Read more

সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহতদের স্মরণে ঢাবিতে গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত তিন বাংলাদেশী নাগরিকের স্মরণে গায়েবানা জানাজা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এর আগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। ‘বাংলাদেশের নাগরিকগণ’র ব্যানারে জানাজা কর্মসূচির পূর্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর […]

» Read more

বান্দরবানে বিপন্ন প্রজাতির বন ছাগল উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম এলাকায় মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত একটি বন ছাগল শাবকের সন্ধান পাওয়া গেছে। পরে উদ্ধার করা বন ছাগল বা ‘রেড সেরো’ ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে আশ্রয় পেয়েছে। গহীণ বনে শিকারে গিয়ে পাহাড়ি বাসিন্দারা বন ছাগলটি ধরে এনেছিল নিজেদের বসতিতে। মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী এবং ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল […]

» Read more

অর্ধেক প্রতিষ্ঠানেরই নেই জার্নাল, গবেষণাতেও অনীহা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নতুন নতুন আবিষ্কার, জ্ঞানের অনুসন্ধান ও বিতরণ এবং গবেষণা ইত্যাদি একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য; শিক্ষক-শিক্ষার্থীদের সমসাময়িক নানা গবেষণা নিয়ে প্রকাশ হয় বিভিন্ন জার্নালও। কিন্তু দেশের ৫০ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় গত বছর কোনো জার্নাল প্রকাশ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামোগত উন্নয়ন খাতে ব্যয় করতে উৎসাহী হলেও গবেষণার ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে। গবেষণাহীন এমন উচ্চশিক্ষায় ডিগ্রি অর্জন করাটাই যেন মূল […]

» Read more

‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হচ্ছে হালদা নদী

ময়মনসিংহ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রস্তাবনার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। বিএফআরআই’র জানায়, গত ৭ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার বিষয়ে কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে বিএফআরআই বিভিন্ন […]

» Read more

করোনা ভাইরাস: চীনে নিহত ১৭ জন, নববর্ষ উদযাপন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: রহস্যজনক নোভেল করোনা ভাইরাসে (২০১৯-এনসিওভি) আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সেদেশে আক্রান্তের সংখ্যা ৫৪৩ জন। এ নিয়ে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতদের সকলেই চীনের হুবেই প্রদেশের উহান শহরের। সেখানেই সর্বপ্রথম এই ভাইরাস ছড়িয়েছে। এরই মধ্যে উহানের বাসিন্দাদের বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চীনের স্বাস্থ্য কমিশনই জানিয়েছে, কেউ উহানে যাবেন না। যারা […]

» Read more

আগামী বছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজ (২৩ জানুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর বলেছেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে একটিই ভর্তি পরীক্ষা হবে। সব বিভাগের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ীই এই পরীক্ষা নেওয়া হবে।” “পরে সেখান থেকে মেধাক্রম অনুযায়ী […]

» Read more

৯৮ শতাংশ চৌর্যবৃত্তি করে ঢাবি শিক্ষকের ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৯৮ শতাংশ হুবহু নকল পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) মাধ্যমে ‘ডক্টরেট’ ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীর। এই গবেষণার সহতত্ত্বাবধায়ক অভিযোগ করেছেন, একাধিকবার অনুরোধ করলেও লুৎফুল কবীর তাঁকে থিসিসের কোনো কপি দেননি। আবুল কালাম লুৎফুল কবীর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বে আছেন। ২০১৪ সালের দিকে ‘টিউবারকিউলোসিস অ্যান্ড এইচআইভি কো-রিলেশন অ্যান্ড […]

» Read more

গদখালীর ফুলে হাসি ফুটে কোটি মুখে

যশোর প্রতিনিধি: যশোরের ফুলের রাজ্য গদখালী-পানিসারার ফুল চাষীরা এখন ব্যস্ত সময় পার করছেন। দিনরাত বাগানের পরিচর্যা চলছে। এখন ফুলের ভরা মৌসুম। তার ওপর ধরতে হবে সামনের ৩টি উৎসব। লক্ষ্য কোটি টাকা উপার্জনের। সে কারণেই তাদের এতো তোড়জোড়। নাওয়া খাওয়ার সময় নেই। নেই কোন ফুসরত। ফুলের পরিচর্যার পাশাপাশি ফুল সংরক্ষণেও বাড়তি সময় ব্যয় করছেন চাষীরা। সামনেই যেন যশোরের গদখালীর ফুল চাষীদের […]

» Read more

সবুজ আপেল পুষ্টি গুণে সেরা

নিউজ ডেস্কঃ আপেলের গুণ সম্পর্কে আমরা সবাই জানি। লাল আপেলের চেয়ে সবুজ আপেলের পুষ্টিগুণ অনেক বেশি। এমনটাই বলেন অনেক পুষ্টিবিজ্ঞানী। প্রবাদে আছে, প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয়না না। কয়েক ধরনের আপেল হয়। তবে কচকচে কিছুটা টক স্বাদযুক্ত সবুজ আপেলই পুষ্টিগুণে সেরা। এ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই। সুস্থতার জন্য সবুজ আপেলের সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া […]

» Read more
1 256 257 258 259 260 811