বাণিজ্য যুদ্ধ প্রশমনে যুক্তরাষ্ট্র-চীনের সমঝোতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই বছর ধরে চলতে থাকা বাণিজ্যযুদ্ধ শিথিল করতে প্রথম পর্যায়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বুধবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি মার্কিন অর্থনীতির জন্য ‘রূপান্তরকারী’ হবে। চীনা নেতারা এটিকে ‘উইন-উইন’ চুক্তি হিসেবে অভিহিত করেছেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি করতে সহায়তা করবে। […]

» Read more

বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। এর আগে ২০১৮-১৯ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন ৩৮ বছর বয়সী এই সাবেক ভারতীয় অধিনায়ক। গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ভারতের জার্সিতে দেখা গেছে ধোনিকে। এরপর স্বেচ্ছা অবসরে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অবসর গ্রহণের জল্পনা ছড়িয়ে পড়লেও আদতে তা হয়নি। […]

» Read more

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্কঃ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। […]

» Read more

লাভের আশায় কিশোরগঞ্জে বাড়ছে সরিষা আবাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি: অল্প খরচে অধিক লাভ হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। বর্তমানে এখানকার ফসলি জমিসহ দিগন্তজোড়া মাঠ-প্রান্তর সরিষা ফুলের হলুদ বর্ণিলতায় যেন ঢাকা পড়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, স্বল্প খরচ ও পরিশ্রমে অধিক ফলন ও ফসল বিক্রি করে ভালো দাম পাওয়ায় সরিষা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে ভৈরবের কৃষকেরা। ফলে এখানে প্রতিবছরই আশাব্যঞ্জক বাড়ছে সরিষার আবাদ। […]

» Read more

বাকৃবিতে শীতার্তদের মাঝে ছাত্র সমিতির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদ ছাত্র সমিতি। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পশুপালন অনুষদের মুলভবনের সামনে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকা চর গুবুদিয়া, বয়ড়া মধ্যপাড়ার অসহায় ও দুঃস্থ মানুষ এবং বাকৃবির বিভিন্ন অনুষদ, হোটেল ও ডাইনিংয়ে কর্মরত ২০০ জনের […]

» Read more

ফের ব্রিটেনের ছায়া উপমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি ব্রিটেনের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বিরোধীদল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় তিনি শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার নিযুক্ত হন। এর আগেও তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ব্রিটেনের সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৩৭ বছর বয়সী টিউলিপ। টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী […]

» Read more

নিবন্ধন পেল শেকৃবি উদ্ভাবিত ‘গোল্ডেন পেরিলা’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পেরিলা। বৈজ্ঞানিক নাম Perilla frutescens । সম্প্রতি বাংলাদেশের আবহাওয়ায় পেরিলার সফল অভিযোজন সম্পন্ন হয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)। গত ১২ জানুয়ারি জাতীয় বীজ বোর্ড ‘সাউ পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি)’ নামে পেরিলার নতুন এ জাতটির নিবন্ধন প্রদান করেছে। জাতটি সারা দেশে উৎপাদনক্ষম। শেকৃবি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসাইনের অধীনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ […]

» Read more

বাকৃবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ ১৯ জানুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার দুপুরে নবীনবরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকিরের […]

» Read more

বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি ড. মনির, সম্পাদক শিবলী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২০ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সহ-সভাপতি ড. আলেয়া ফেরদৌসী (রত্না) এবং সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক শাহ্ মনোনীত হয়েছেন। নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) আনিকা তাসনীম পূর্বা, সহ সাধারণ সম্পাদক (বিতর্ক) মোঃ মোখলেছুর রহমান দোলন, […]

» Read more

টালিউডের ছবিতে মোশাররফ করিমের অভিষেক

বিনোদন ডেস্ক: এবার টালিউডের ছবিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। ছবির নাম ‘ডিকশনারি’। এটি নির্মাণ করছেন ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে। মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে থাকছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু […]

» Read more
1 260 261 262 263 264 811