কমেছে আলুর দাম,লোকসানের আশঙ্কায় কৃষক

নিউজ ডেস্কঃ চারদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। এখন ২০ টাকায় আগাম জাতের নতুন আলু কেনা যাচ্ছে রাজধানীর খুচরা বাজারেই। চাষি পর্যায়ে দাম নেমেছে ১০ টাকায়। যদিও পুরোপুরি আলু ওঠার মৌসুম শুরু হবে আরও এক-দুই সপ্তাহ পর। বাজারে দ্রুত এ দামের পড়তিতে খুবই চিন্তিত কৃষকরা। বিগত বছরগুলোর মতো এ বছরও আলু নিয়ে চরম লোকসানের আশঙ্কায় তারা। গত দেড়-দুই মাস ভোক্তা […]

» Read more

দেশে করোনার টিকা দিতে জোর প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

নিউজ ডেস্কঃ দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের প্রস্তুতি প্রায় শেষ করেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা আসার পর দ্রুততম সময়ে তাঁরা দেশের মানুষকে টিকা দেবেন। এই প্রস্তুতির অংশ হিসেবে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ বুধবার। প্রশিক্ষণের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কাজের গতি […]

» Read more

একদিনে ৪ হাজার প্রাণহানি যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে করোনা। গত একদিনে দেশটিতে করোনায় ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ […]

» Read more

বেক্সিমকো বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বাজারে বেসরকারিভাবেও করোনাভাইরাসের টিকা বিক্রি করতে যাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাসেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। এতে প্রতি ডোজের দাম পড়বে এক হাজার ১২৫ টাকার (১৩.২৭ ডলার) মতো। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে রাব্বুর রেজা জানিয়েছেন, তার […]

» Read more

পালং শাকে রয়েছে অনেক গুণ

নিউজ ডেস্কঃ পালং শাকের রয়েছে অনেক গুণ। ১ কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০ শতাংশ পূরণ করে। পাশাপাশি ভিটামিন এ ও কে মেলে এই শাক থেকে। আরও রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি। পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালোরি। কাজেই […]

» Read more

‘স্বর্ণমুদ্রা’ কুড়াতে নদীতে ভিড়

নিউজ ডেস্কঃ নদীর পাড়ে খোঁড়াখুঁড়ি করলেই নাকি মিলছে স্বর্ণ ও রূপার মুদ্রা! এমন খবরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। স্থানীয় পার্বতী নদীর তীরবর্তী এলাকায় রীতিমতো তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করেছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। নদীর পাড়ে মাটি খোঁড়ার কাজও চলছে দিনরাত। যদিও গুজবের কারণে এই ঘটনা ঘটছে বলে দাবি প্রশাসনের। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা […]

» Read more

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্কঃ আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাকৃতিক সৌন্দর্যের রানি খ্যাত বিশ্ববিদ্যালয়টি রাজধানী শহর ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৭০০ একর জায়গা নিয়ে অবস্থিত। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটির সম্পূর্ণ কাজ শেষ হয় ১৯৭২ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন। ১৯৭০ সালে […]

» Read more

শর্ষে ফুলে, মিষ্টি মধু

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের যমুনাতীরের চরগুলোতে যেদিকে তাকাবেন, কেবল হলুদ শর্ষের ফুলই চোখে পড়বে। সব খেতের পাশেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। শর্ষে ফুলের ম-ম গন্ধে ভরা খেতগুলোতে এখন দিনভর গুনগুন গুঞ্জন তুলে ওড়াউড়ি করে মৌমাছিরা। মৌবাক্সের পরিচর্যা আর মধু আহরণে তুমুল ব্যস্ত চাষিরা। রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়ার বিলে গিয়ে গত সপ্তাহে এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয়রা ছাড়াও এই মৌচাষিদের […]

» Read more

ভারতের ১০ রাজ্যে বার্ড ফ্লু

নিউজ ডেস্কঃ দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড, এই তিন রাজ্যেও বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গত কাল পর্যন্ত সাত রাজ্যে ((উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাত) এভিয়ান ইনফ্লুয়েঞ্জার দাপট দেখা গিয়েছিল। আজ তা বেড়ে দাঁড়াল দশে। গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত পণ্য মন্ত্রকের তরফে […]

» Read more

মরিচের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ জামালপুর জেলার ৭টি উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে মরিচের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের মুখে ফুটেছে হাসি। মরিচ চাষে শুধু চাষিরাই লাভবান হননি, বেশি দাম পাওয়ায় লাভবান হয়েছেন কৃষক-দিনমজুর ও ব্যবসায়ীরাও। জামালপুর সদরে তুলশিরচর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ি, বকশিগঞ্জ উপজেলার যমুনা নদীর অববাহিকায় মুন্নিয়ারচর, সাপধরী, বেলগাছা, নোয়ারপাড়া, দেওয়ানগঞ্জের কুলকান্দির চরাঞ্চলসহ প্রত্যন্ত চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে করা হয়েছে […]

» Read more
1 56 57 58 59 60 811