যুক্তরাষ্ট্রের শপিং মলে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় নিহত হয়েছে চারজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ক্যাসকেইড শপিং মলে হামলাকারী পালিয়ে গেছে। ক্যাসকেইড ও আশপাশের সব শপিং মল বন্ধ রাখা হয়েছে। হামলাকারীর সন্ধান করছে পুলিশ। রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন স্টেট পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটারে বলেছেন, সিয়াটল শহর থেকে প্রায় […]

» Read more

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচেই বড় ব্যাধানে পরাজিত করল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক: দীর্ঘদিন ধরে দেশের মাটিতে না খেলেও দুর্বার পাকিস্তান! শুক্রবারও তার প্রমাণ দেখল ক্রিকেট বিশ্ব। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে হেসে খেলেই জিতল তারা। নিরপেক্ষ ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সরফরাজ আহমেদের পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টসে জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু হায়! টি-টোয়েন্টি ক্রিকেটের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে […]

» Read more

সাড়া জাগানো দশ বিচ্ছেদ

বিনোদন ডেস্ক: পর্দার প্রেম যখন বাস্তবে পরিণতি পায়, তখন বিনোদন জগতের তারকাদের ঘর বাঁধা আর ঘর ভাঙা- দুটো নিয়েই গণমাধ্যমের আগ্রহ থাকে বিস্তর। সম্প্রতি হলিউডের প্রভাবশালী দম্পতি ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের ঘোষণা নিয়ে মিডিয়ার মাতামাতি প্রমাণ দিচ্ছে সেকথারই। রূপালি জগৎটাই এমন, যেখানে হর-হামেশাই এক অপরের প্রেমে পাগল হচ্ছেন তারকারা, আবার কিছু দিন পর কাঁচের দেয়ালের মতো ভেঙে যাচ্ছে সম্পর্কগুলো। ভালোবেসে ঘর বেঁধেছেন […]

» Read more

অবশেষে মাহি ফিরলেন

বিনোদন প্রতিবেদক: টিভি চ্যানেলের বিজ্ঞাপন বিরতি আর মাহিয়া মাহির শুটিংয়ে ফেরার খবরটি সমার্থক হয়ে গেছে। ‘ফিরছি শিগগিরই’- এই বলে দফায় দফায় ঢাকা-সিলেটে বিয়ের ঢাক বাজিয়েছেন ঢাকাই ছবির অন্যতম এই নায়িকা। মাহির ফেরা-না ফেরার এমন খবরে কিছুটা চিন্তিতও হয়েছেন তার ভক্তরা। বলিরেখা দেখা গেছে তারসঙ্গে চুক্তিবদ্ধ থাকা প্রযোজক-নির্মাতা-অভিনেতাদের কপালেও। তবে সেসব শংকা দূর করে টানা চার মাসের সংসার-বিরতি শেষে বুধবার (২১ […]

» Read more

ভিসা ছাড়াই যাওয়া যাবে রাশিয়ায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা কোনো ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণ করতে পারবেন। একইভাবে রাশিয়ানরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে বাংলাদেশ ও রাশিয়া। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘অ্যাগ্রিমেন্ট অন ভিসা ফ্রি ভিজিট ফর পারসনস হোল্ডিং ডিপ্লোম্যাটিক অ্যান্ড অফিসিয়াল (সার্ভিস) পাসপোর্টস’ শীর্ষক এ চুক্তি হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]

» Read more

মাঠে ফেরার ইঙ্গিত দিলেন মামুনুল, তবে…

ক্রিড়া প্রতিবেদক: জাতীয় দল থেকে বাদ পড়ায় অনেকটা ক্ষোভ-অভিমান থেকেই অবসরের ঘোষণা দিয়েছিলেন মামুনুল ইসলাম। কিছুদিন যাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ম্যানেজমেন্ট চাইলে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ফিরতে চান এই মিডফিল্ডার। বৃহস্পতিবার বাফুফে ভবনে উপস্থিত হয়ে মামুনুল জানান, ‘আমার ফেরা না ফেরা নির্ভর করছে আমাদের ম্যানেজমেন্টের ওপর। আমি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ভাইয়ের […]

» Read more

ইতিহাস সেরা সাইবার হামলার শিকার ইয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইয়াহু! জানিয়েছে, ২০১৪ সালে হ্যাকাররা তাদের প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে। বলা হচ্ছে, এটিই পৃথিবীর সবচেয়ে বড় সাইবার আক্রমণ। বিবিসির খবরে বলা হয়েছে, এনক্রিপটেড নয় এমন সিকিউরিটি-প্রশ্ন ও উত্তরসহ চুরি গেছে ব্যবহারকারীর নাম ও ইমেইল ঠিকানা। ইয়াহুর যে বিবৃতি থেকে তথ্য চুরি যাওয়ার বিষয়টি সম্পর্কে জানা গেছে, সেখানে ক্রেডিট কার্ড ডেটার […]

» Read more

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

ক্রীড়া প্রতিবেদক: ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এসেছিলেন পেসার তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। বিসিবি অপেক্ষায় ছিল ১৪ দিনের মাথায়, ২২ সেপ্টেম্বর সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশ করবে আইসিসি। তবে ১৪ দিনের মাথায় নয়, ১৫ দিনের মাথায় পরীক্ষার রিপোর্ট প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ এবং […]

» Read more

বাকৃবিতে আধুনিক প্রাণি প্রজনন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোমন্থক প্রাণির (গরু, ভেড়া) আধুনিক বৈশিষ্ট্য উন্নয়নের লক্ষে প্রাণি প্রজননে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে খামারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও হেকেপের অর্থায়নে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক বিভাগের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা জানান, আমাদের […]

» Read more

বাংলাদেশের ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান দল। আগামীকাল তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এরপর ২৫ তারিখ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে। তার আগে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। এর […]

» Read more
1 638 639 640 641 642 811