‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানী ফের আটক

Rafikul-Islam999Madani

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী বক্তব্যের কারণে ‘‘শিশুবক্তা’’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রয়েছে রইসুল আজম। তিনি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধী মিছিল ও ভাঙচুরের সময় রফিকুল ইসলাম মাদানীকে আটক […]

» Read more

বঙ্গবন্ধু গেমসে ইবির দুই শিক্ষার্থীর স্বর্ণ, একজনের ব্রোঞ্জ জয়

ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। পাশাপাশি আরো এক শিক্ষার্থী জয় করেছেন ব্রোঞ্জপদক। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক মো. আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পদক জয়ী তিন জন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে […]

» Read more

ভালো ফলনেও বিপাকে দিনাজপুরের আলুচাষিরা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এবার চাহিদার চেয়ে ৫ লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদিত হয়েছে। এবার জেলায় মোট আলু উৎপাদিত হয়েছে ১০ লাখ মেট্রিক টন। কিন্তু দিনাজপুরে হিমাগার রয়েছে মাত্র ১৩টি। যেখানে মাত্র ১ লাখ ২৪ হাজার ৯৬০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায়। বাকি ৮ হাজার ৭৬ মেট্রিক টন আলু নিয়ে বিপাকে পড়েছেন আলুচাষিরা। বাজারে দাম নেই, হিমাগারে জায়গা নেই। […]

» Read more

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি: শ্রদ্ধা ও ভালবাসায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষে তার জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে স্থাপিত সুচিত্রা সেনের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদরে উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত […]

» Read more

দোকানপাট খোলার দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: সরকারি বিধিনিষেধের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে রাজপথে নেমেছেন বগুড়ার ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বগুড়া ইলেক্ট্রিক, ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী সমিতির নেতাকর্মী ও তাদের দোকান কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। […]

» Read more

ভালো ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান মিশরী

নিজস্ব প্রতিবেদক: এবারের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় প্রথম হয়েছেন পাবনার মিশরী মুনমুন। তার এ কৃতিত্বে পাবনাজুড়ে চলছে খুশির আমেজ। সাধারণ পরিবারের মেয়ে মুনমুনের অসাধারণ ফলাফলে ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজকে সারা দেশে আরও একবার আলোচনায় নিয়ে এসেছে। সারা বাংলাদেশে প্রথম হওয়ার অনুভূতি নিয়ে মিশরী মুনমুন বলেন, আসলে এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা। আমি কখনও ভাবিনি যে, আল্লাহ আমাকে […]

» Read more

পূর্ব-শত্রুতার জেরে ‘বিষপ্রয়োগে’ মারা হলো শত শত হাঁস

নিজস্ব প্রতিবেদক: সাভারে পূর্ব-শত্রুতার জের ধরে একটি হাঁসের খামারে খাবারে বিষ প্রয়োগে এক হাজার ২০০টির বেশি হাঁস মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা সহ্য করতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন কৃষি উদ্যোক্তা গোলাম সারোয়ার। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে সারি সারি মৃত হাঁস দেখে চমকে ওঠেন সাভারের আশুলিয়া থানাধীন মনোহর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, পাথালিয়া ইউনিয়নের মনোহর […]

» Read more

আবুধাবিতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

নিউজ ডেস্ক: বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ মৌলভী আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ র‌্যাফেল ড্রয়ে এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার ‘বিগ টিকেট’ এর র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছে। গালফ নিউজ জানায়, চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি […]

» Read more

আইপিএলের আগে ব্যাঙ্গালোর শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। তবে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে হানা দিয়েছে করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছেন দলটি ওপেনার দেবদূত পাডিকাল। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্যাঙ্গালোর কতৃপক্ষ। করোনা শনাক্ত হওয়ার পর থেকে পাডিকাল ব্যাঙ্গালোরের নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। পরবর্তি পরীক্ষায় নেগেটিভ আসলেই তিনি দলের সঙ্গে যোগ দিবেন। […]

» Read more

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

medical

নিউজ ডেস্কঃ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাসের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। এই বছরের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫। এর […]

» Read more
1 6 7 8 9 10 811