এবার সাধারণ এবং  বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি […]

» Read more

তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করার জন্য তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সরকার আশা করছে, ফাইভ-জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তির যুগে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে মাইলফলক হবে এ ক্যাবল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প নেয়া হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এটি […]

» Read more

বিশ্ব এইডস দিবস পালিত নড়াইলে

নিউজ ডেস্কঃ ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি পালন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. আব্দুল […]

» Read more

সফল কৃষক সাহিদা বেগম

নিউজ ডেস্কঃ যেন একজন পুরোদস্তুর কৃষক সাহিদা বেগম। অনেকে অবশ্য বলেন সফল কৃষক। ফরিদপুর কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পেঁয়াজের বীজ উৎপাদনকারী কৃষকদের তালিকায় তাঁর নামটা জ্বলজ্বল করছে। এই যেমন চলতি বছরের কথাই ধরা যাক। এ বছর তিনি পেঁয়াজের বীজ বিক্রি করেছেন চার কোটি টাকার। উৎপাদন খরচ বাদ দিলে সাহিদার আয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। কোটিপতি চাষি সাহিদা বেগমকে জিজ্ঞেস […]

» Read more

নবান্ন উৎসব ফ্রান্সে

নিউজ ডেস্কঃ ‘ফসল তোলার দিন, স্বর্গের উপহার সোনালি ফসল। নিচে বিস্তীর্ণ সুফলা জমি, ওপরে উদার আকাশ, আমাদের ঘরগুলো ভরে যাবে নতুন ফসলে সুখে, আনন্দে। দূরে পাহাড়ের কাছে, দ্রাক্ষা বাগান ছাড়িয়ে ঝরনার পাশে তন্দ্রায় আচ্ছন্ন হব। ফুলে, ফলে পরিপূর্ণ শাখাটি ঝুঁকে এসে ছুঁতে চায় আমার প্রিয়ার ঠোঁট। সেখানে আমার ভালোবাসা গচ্ছিত আছে। প্রিয়ার হাতে হাত রেখে আমি নাচব, উত্তাল হব। দিন […]

» Read more

ডিসেম্বরের মধ্যেই দুই কোটি ডোজ টিকা তৈরি করবে মডার্না

নিউজ ডেস্কঃ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ টিকা তৈরি করবে। গতকাল সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। করোনার এই টিকা এক মাস অন্তর দুবার দিতে হবে। এক কোটি মানুষের জন্য পর্যাপ্ত হবে প্রথম কিস্তিতে উৎপাদনের দুই কোটি ডোজ টিকা। মডার্নার প্রধান নির্বাহী পরিচালক স্টিফেন ব্যানসেল গতকাল বলেছেন, তাঁর কোম্পানি ২০২১ সালের মধ্যে ৫০ […]

» Read more

ময়মনসিংহে নব গঠিত রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক আমজাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহে রংপুর বিভাগীয় সমিতির কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন সভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো: লি: এর ময়মনসিংহ বিভাগীয় প্রধান আশরাফুজ্জামান আমজাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গেল ২০ নভেম্বর (শুক্রবার) রংপুর বিভাগীয় সমিতির ৫৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠিত […]

» Read more

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ দিনের কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও বেশি করে জানার চর্চায় সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ১০০ দিনের এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। রোববার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় আগামী ১ ডিসেম্বর থেকে […]

» Read more

ফুসফুসের এক্স-রে বিশ্লেষণ করে করোনাভাইরাস শনাক্ত করবে এআই

নিউজ ডেস্কঃ ফুসফুসের এক্স-রে বিশ্লেষণ করে করোনাভাইরাস শনাক্ত করবে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম বানিয়েছেন একদল গবেষক। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, ডিপকোভিড-এক্সআর নামের মেশিন লার্নিং অ্যালগরিদমটি একদল বিশেষজ্ঞ বক্ষ রেডিওলজিস্টকেও হার মানিয়েছে। এক্স-রে থেকে দলটির চেয়ে ১০ গুণ দ্রুত এবং আরও নিখুঁতভাবে করোনাভাইরাস শনাক্ত করতে পেরেছে অ্যালগরিদমটি। রেডিওলজিস্টরা সঠিক ফলাফল দিয়েছেন ৭৬ থেকে ৮১ শতাংশ৷ আর ডিপকোভিড-এক্সআর সঠিক ফলাফল […]

» Read more

ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য

নিউজ ডেস্কঃ পাঁচ দিন হয়ে গেল ডিয়েগো ম্যারাডোনা নেই। বিশ্বকে কাঁদিয়ে অন্যলোকে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু তাঁর পরিবারের মানুষেরই যেন সবার আগে চোখের জল মুছে অপ্রীতিকর বিষয়ে মাথা ঘামাতে হচ্ছে বেশি! গত বুধবার আর্জেন্টাইন সময় দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ম্যারাডোনা মারা গেছেন—ময়নাতদন্তের প্রতিবেদন এমনটাই বলছে বটে, তবে ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই উঠছে নানা বিতর্ক ও প্রশ্ন। প্রতিটি দিনই […]

» Read more
1 82 83 84 85 86 811