দাম কমলেও এখনো নাগালের বাইরে সবজি

নিউজ ডেস্কঃ বাঁধাকপি, ফুলকপি, শিম, টমেটো, মুলা, শালগম, নতুন আলু- কী নেই বাজারে? শীতের সব সবজিতেই এখন বাজার ভরপুর। অভাব নেই সবজির। অভাব শুধু ক্রেতার ক্রয় ক্ষমতার। কেজিতে ৫-১০ টাকা কমলেও এখনো সব সবজিই ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। তারা ব্যাগ ভরে সবজি কিনতে পারেন না। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে তাদের কম কিনেই তুষ্ট থাকতে হচ্ছে। এ দিকে পেঁয়াজের দাম […]

» Read more

শিক্ষার্থীদের ৪র্থ সপ্তাহে দিতে যে যে অ্যাসাইনমেন্ট গুলো

নিউজ ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির কারণে এর ক্ষতি পোষাতে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে শুরু হয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনা। এই পাঠদান শুরুর পর সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের (কাজ) ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে পাঠদান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে ৩০ কার্যদিবসের জন্য তৈরি করা হয়েছে সিলেবাস। এর আলোকে বাসায় বসে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ‘অ্যাসাইনমেন্ট’ […]

» Read more

ছাদ ভেঙে পড়ল গ্রহাণু

নিউজ ডেস্কঃ বিরল ঘটনা। একেই বলে ভাগ্য! কে জানত এক রাতের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন জসুয়া হুটাগালুং। মাত্র ৩৩ বছর বয়সে তার জীবনে ঘটবে এমন কাণ্ড! গত আগস্ট মাসে একদিন বাড়ির বাইরে কাজ করছিলেন তিনি। এমন সময় বাড়ির ছাদ ভেঙে একটি গ্রহাণুর ২.১ কেজি ওজনের একটি অংশ এসে পড়ে বাড়ির মধ্যে। বাড়ির ছাদ ভেঙে যাওয়ায় তো হা হুতাশ করার কথা […]

» Read more

তাপমাত্রা বৃদ্ধিজনিত সংকট থেকে বিশ্বকে বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্কঃ তাপমাত্রা বৃদ্ধিজনিত সংকট থেকে ধরিত্রীকে বাঁচাতে একটি আশু ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রতিকারমূলক ব্যবস্থার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘বর্তমান ভবিষ্যদ্বাণী অনুসারে এ শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়তে পারে এবং তাৎক্ষণিক প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা না হলে পৃথিবী বেঁচে থাকার পক্ষে পুরোপুরি অনুপযুক্ত হয়ে পড়বে।’ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ইউএনএফসিসিসি রেস টু জিরো ডায়ালগের একটি […]

» Read more

১২ দেশের ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

নিউজ ডেস্কঃ ১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা আটকাতেই তাদের দেশও ওই তালিকায় রাখা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে পাকিস্তান-সহ ১২টি দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরই মধ্যে যে ভিসা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর বাতিল হবে […]

» Read more

বড়দিনের আগেই বাজারে টিকা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না কোনো মতেই। একমাত্র টিকা আবিষ্কার করতে পারলেই ভাইরাসটিকে বশে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই অবস্থায় টিকা আবিষ্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ও সংস্থা। এর মধ্যে বেশ কয়েকটি টিকা সাফল্যের দ্বারপ্রান্তে। এর মধ্যে একটি ফাইজার ও বায়োএনটেকের টিকা। টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল। তাতে দেখা গেছে ফাইজার এবং […]

» Read more

পান চাষ করে স্বাবলম্বী

নিউজ ডেস্কঃ নিজের আড়াই বিঘা জমিতে পান চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের যুবক হাশেম আলী খান। বর্তমানে হাশেম পান চাষ করে এলাকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পানের বরজে কাজ করে সংসার চালাচ্ছেন এলাকার আরও ৫-৭ জন শ্রমিক। তার মতো এলাকার অনেক কৃষকই পান চাষে করছেন। প্রথমে ভাগ্য বদলাতে নিজ উদ্যোগে বাড়ির পাশের সামান্য জমিতে পানের […]

» Read more

মধ্য আমেরিকায় আঘাত হেনেছে হারিকেন আইয়োডার

নিউজ ডেস্কঃ মধ্য আমেরিকায় আঘাত হানা অন্যতম সবচেয়ে শক্তিশালী হারিকেন আইয়োডার তাণ্ডবের পর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকাগুলোতে উদ্ধার কর্মীরা পৌঁছাতে থাকায় আরও মৃত্যুর খবর আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে নিকারাগুয়ার রেকর্ডে সবচেয়ে শক্তিশালী হারিকেন আইয়োডা উপকূলে আঘাত হানে, এ […]

» Read more

যেসব ফল খাবেন শীতকালে

নিউজ ডেস্কঃ শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি থেকে বাঁচতে বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত। ভিটামিন সি আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ভালো রাখে। তাই নিত্যদিনের ডায়েটে ভিটামিন সি অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। এই মহামারির সময় রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রতিবেদনে শীতকালীন সাতটি ফলের কথা উল্লেখ করা হলো। যেগুলো আমাদের প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ […]

» Read more

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী স্বপ্ন ঘরে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষক। ধান ওঠার শুরু থেকে দাম ভালো পাওয়ায় হাঁসি ফুটেছে কৃষকের মুখে। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে হাজার টাকায়। এছাড়া ধানের দামের পাশাপাশি এবার বিছালীর দামও ভালো। গতবছর যেখানে আমন চাষ করে মণপ্রতি ২০০-৩০০ টাকা ক্ষতি হয়েছে কৃষকের, এবার বিঘাপ্রতি […]

» Read more
1 92 93 94 95 96 811