কুড়িগ্রামে জেলা পর্যায়ে মা ও শিশু উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে মা ও শিশু উন্নয়ন বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহয়াতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খাঁন মোঃ নূরুল আমিন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস. এম আবু হোরায়রার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমূখ।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার মা ও শিশুর উন্নয়নে ২০১৬ সালের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

