তানোরে বিষ পানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কাকলী খাতুন (২১) নামে এক কলেজ ছাত্রী কীটনাশক বিষ পান করে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ সিলিমপুর গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী উপজেলার হাড়দহ সিলিমপুর গ্রামের আব্দুল হকের মেয়ে এবং আবু বক্কর স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কাকলী সবার অজানতে নিজ ঘরে কীটনাশক পান করে বিছানায় শুয়ে ছটফট করছিল। বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাঁকে রামেক হাসপাতালে নেওয়ার মাঝপথে তার মৃত্যু হয়। তবে কী কারণে সে আতœহত্যা করেছে, সে ব্যাপারে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেননি।

এনিয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •