শপথ গ্রহণের পর শুভেচ্ছা বিনিময়
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক শপথ নিয়েছেন।
বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ শপথবাক্য পাঠ করান। পরে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতিগণ, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিগণ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

