শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য হাইকোর্টে রিট

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন করেন। রিটে ৩০ দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি করোনার সংক্রমণ বাড়ার কারণে ক্লাস নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ২-১ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসব।

  •  
  •  
  •  
  •