সারাদেশে ঝড়-বৃষ্টি সম্পর্কিত আবহাওয়া বার্তা
নিউজ ডেস্কঃ
দেশের সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতাবাড়তে পারে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহবিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদুতাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে ২৪ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতথাকতে পারে। শুক্রবার চট্টগ্রামের সন্দ্বীপে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর বৃহস্পতিবার (৭জুলাই) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবারে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্ট ও হাতিয়া, ফেনী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, খুলনা, বাগেরহাটের মোংলা, সাতক্ষীরা, কুষ্টিয়ার কুমারখালী, বরিশাল, পটুয়াখালীর খেপুপাড়া এবং ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। সকালেঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

